মির্জানগর শিব মন্দিরে তারকেশ্বরের মোহন্ত স্বামী সুরেশ্বরাশ্রম মহারাজ
ইছামতি সংবাদ, বসিরহাট, ১০ ফেব্রুয়ারি : দুদিনের অনুষ্ঠানে বসিরহাট মির্জানগর বটতলা শিব দুর্গা মন্দিরে উপস্থিত তারকেশ্বরের মোহন্ত স্বামী সুরেশ্বরাশ্রম মহারাজ। শনিবার বিকালে মির্জানগর শিব মন্দিরে পৌঁছান মহারাজ।
বসিরহাট মির্জানগর শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনের এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে। মন্দিরের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন তারকেশ্বরের মোহন্ত স্বামী সুরেশ্বরাশ্রম মহারাজ। শনিবার বিকালে বসিরহাট সরুপনগর মোড় থেকে মোহন্ত মহারাজ সুরেশ্বরাশ্রম মহারাজকে মন্দির পর্যন্ত মিছিল করে নিয়ে যান মন্দিরের সদস্যরা। মন্দিরে যাওয়ার পথে কচুয়া লোকনাথ মন্দির, দ্বাদশকলী মন্দির ও গোবিন্দ মন্দিরে যান মহারাজ। এদিন সেখানেই রাত্রিবাসের পরে রবিবার ভোরে মন্দিরের মঙ্গল অনুষ্ঠানের শুভ সূচনা হবে তাঁর হাত ধরে। গত এক বছর আগে মোহন্ত মহারাজের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির। তারই লক্ষ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি যোগ্য করবেন মহারাজ। মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে দুদিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
জন পড়েছেন

Post a Comment