বেলে ছাড়া পেলেন আইএসএফ নেত্রী জুবি সাহা

বেলে ছাড়া পেলেন আইএসএফ নেত্রী জুবি সাহা




ইছামতি সংবাদ, বসিরহাট, ১ মার্চ : সন্দেশখালির ঘটনায় আইএসএফ নেত্রী আয়েশা খাতুনের পরে সেই একই অভিযোগে জুবি সাহা নামে আরো এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত থেকে বেলে ছাড়া পান তিনি। 

          সন্দেশখালীর ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশের হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন আইএসএফ নেত্রী আয়েশা খাতুন সেই একই অভিযোগে বৃহস্পতিবার নিউটনের বিদ্যাধরী আবাসনে গিয়ে জুবি সাহাকে জেরা করে পুলিশ। দীর্ঘ সময় জেরার পরে তাকে গ্রেফতার করে শুক্রবার তাকে তোলা হয় বসিরহাট মহাকুমা আদালতে। আয়েশা খাতুনের মতো জুবি সাহাকেও এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বেলে মুক্তি দেন বিচারক। দলীয় সূত্রে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা জুবি সাহা। গণ আন্দোলনে দলের সাথে কাজ করতে মাঝে মধ্যেই কলকাতায় আসেন তিনি। দলের পক্ষ থেকে দেবাঞ্জন চক্রবর্তী বলেন, 'নিজের ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে দলের স্বার্থে কাজ করেন জুবি সাহা কিন্তু সন্দেশখালির ঘটনার সাথে কোনোভাবেই যোগ নেই তার'। 

          এদিন জুবি সাহাকে আদালতে আনার পরে একই কথা শোনা যায় তার মুখে। আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, 'সন্দেশখালীর ঘটনার সাথে আমার কোন যোগাযোগ নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম সন্দেশখালি ঘটনায় আমাকে গ্রেফতার করতে দেখে'। এদিন জুবি সাহাকে আদালতে আনার আগে থেকেই কোর্ট চত্ত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন