বসিরহাটে ইডি হানা বারিকের বাড়ি ও চাল কলে

বসিরহাটে ইডি হানা বারিকের বাড়ি ও চাল কলে




ইছামতি সংবাদ, বসিরহাট, ৩০ জুলাই : বারিক বিশ্বাসের বাড়ি ও চালকলে পিডি হানা দিল মঙ্গলবার। এদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় ইডির তল্লাশি। বাড়ির সামনে ছিল কেন্দ্র বাহিনীর কড়া নজরদারি। 

         রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতার নাম জড়ানোর পাশাপাশি বসিরহাটের বারিক বিশ্বাসের নামও জড়িয়ে পড়ে রেশন দুর্নীতির ঘটনার সাথে। বিগত দিনেও গরু পাচার থেকে শুরু করে সোনা পাচার, ড্রাগ পাচার এমনকি মানব পাচার সহ ছিল একাধিক অভিযোগ। সেই সাথে রেশন দুর্নীতি মামলার সাথেও জড়িয়েছে বারিক বিশ্বাসের নাম। সেই সাথে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহান শেখের সাথে বিপুল অংকের কালো টাকা সাদা করার বিষয়েও উঠে আসে বারিক বিশ্বাসের নাম। প্রত্যাশা মতো মঙ্গলবার ভোরে বারিক বিশ্বাসের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বিশাল কেন্দ্র বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বারিক বিশ্বাসের বাড়ি ঢোকেন ইডির আধিকারিকরা। তার বাড়ির পাশাপাশি বারিকের একটা চালকলেও হানা দেন এবং ইডি আধিরিকরা। চালকলের কর্মীদের জিঞ্জাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। বারিকের চাল কলে বেশ কিছু দামী গাড়ি উদ্ধার হয়। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন