বাংলাদেশের ঘটনার জেরে বসিরহাটের হিন্দুদের সুরক্ষার দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল

বাংলাদেশের ঘটনার জেরে বসিরহাটের হিন্দুদের সুরক্ষার দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল




ইছামতি সংবাদ, বসিরহাট, ১৪ আগষ্ট : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন ও বসিরহাটের হিন্দুদের সুরক্ষার দাবিতে বুধবার বসিরহাটে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। বসিরহাটের হিন্দুদের সুরক্ষার বিষয় নিয়ে ৭ দফা দাবিতে বসিরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ও জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

          বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকেই নির্যাতিত সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। হিন্দুদের উপরে বর্বরোচিত অত্যাচারের ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার বসিরহাট শহরে মহা মিছিলের ডাক দেন হিন্দু জাগরণ মঞ্চের বসিরহাট শাখার পক্ষ থেকে। বসিরহাট টাউন হল এর সামনে থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়এ দিন। ইটিন্ডা রোড দিয়ে মিছিল করে বসিরহাট বোটঘাট সংলগ্ন মহকুমা শাসকের অফিস পর্যন্ত যায় মিছিল। বসিরহাটের হিন্দুদের সুরক্ষার বিষয় উল্লেখ করে সাত দফা দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন তারা। এদিনের কর্মসূচির বিষয়ে বসিরহাট জেলা হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক রাকেশ দাস বলেন, 'বাংলাদেশের হিন্দু সনাতন সম্প্রদায়ের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে সারা ভারত বর্ষ ব্যাপী তার আন্দোলন হচ্ছে, বসিরহাটও তার ব্যাতিক্রম নয়। সীমান্ত লাগোয়া বসিরহাট জেলার হিন্দুরা আতঙ্কিত। আমরা সেই বিষয়টাই জানাই মহাকুমা শাসকের কাছে। হিন্দুদের সুরক্ষার বিষয় নিয়ে তিনি আমাদের আশ্বাস দেন"।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন