বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী পথ অবরোধ বসিরহাটে
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৬ আগষ্ট : আর জি করের ঘটনার ধামাচাপা দিতে ১৪ ই আগস্ট রাত্রে সেই আরজি করেই দুষ্কৃতী হামলার প্রতিবাদে বিজেপির ঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার বিকালে প্রায় এক ঘন্টা পথ অবরোধে শামিল হলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কর্মকর্তারা।
আর জি করের তরুণী ডাক্তারের ওপরে বরবরোচিত অত্যাচার ও হত্যার প্রতিবাদে প্রথম থেকেই আন্দোলনে শামিল হতে দেখা গেছে বিজেপিকে। সারা রাজ্যের সাথে বসিরহাটেও শামিল বিজেপি কর্মীরা। এরই মধ্যে ১৪ আগস্ট রাতে আর্জি করে আন্দোলনরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ওপরে পুনরায় দুষ্কৃতী হামলার প্রতিবাদে গর্জে ওঠে গোটা পশ্চিমবাংলা। তারই প্রতিবাদে শুক্রবার জোড়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বাম ও বিজেপির পক্ষ থেকে। বামেদের ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধের তেমন সারা না পড়লেও বন্ধ সফল করতে পথে নামতে দেখা যায় এসইউসিআই কর্মীদের। একইভাবে এদিন দুপুরে দু'ঘণ্টার পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপির রাজ্য জুড়ে ঘোষিত কর্মসূচির পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল চারটে কুড়ি নাগাদ বসিরহাট টাউন হল সংলগ্ন ইটিন্ডার রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, সহ-সভাপতি শ্রীনিবাস দাস, জিএস সুকল্যান বৈদ্য প্রমূখ।
জন পড়েছেন

Post a Comment