শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি ফলককে অবমাননার অভিযোগে পুলিশের দারস্থ স্মৃতিরক্ষা কমিটি

শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি ফলককে অবমাননার অভিযোগে পুলিশের দারস্থ স্মৃতিরক্ষা কমিটি









ইছামতি সংবাদ, বসিরহাট, ১৩ আগষ্ট : বসিরহাটের ঐতিহ্যবাহী শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি ফলকের উপরে জুতো রাখার প্রতিবাদে সরব বসিরহাটের শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার প্রতিবাদে বসিরহাট থানায় পুলিশের দারস্থ হন তারা। 

           উত্তর ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী বসিরহাট শহরের সাথে জড়িত স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত শহীদ দীনেশ মজুমদারের নাম। বসিরহাট ইটিন্ডা রোড সংলগ্ন নিমতলায় রয়েছে তাঁর স্মৃতি বিজড়িত জন্ম ভিটে। বর্তমানে যে বাড়িতে রীতিমত ব্যবসা জমিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। এই বাড়িতে রয়েছে শহীদ দীনেশ মজুমদারের স্মৃতি ফলক। কয়েক দিন আগে সেই স্মৃতি ফলকের উপরে জুতো রাখার দৃশ্য দেখে হতবাক বসিরহাটবাসী। ঘটনার নিন্দা প্রকাশ করেন শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। তার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় বসিরহাট থানার পুলিশের দারস্থ হন তাঁরা। লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশের কাছে। উপস্থিত ছিলেন চায়না মিত্র, কালীদাস মজুমদার, অজয় বাইন প্রমুখ। 


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন