৭৮ তম স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান
ইছামতি সংবাদ, ১৫ আগষ্ট : দেশ জুড়ে মহা সমারোহে পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। ব্যাতিক্রম নয় বসিরহাটেও। বৃহস্পতিবার সকাল থেকে বসিরহাটের একাধিক সরকারী ও বেসরকারী সংস্থার মাধ্যমে পালিত হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ইছামতি সংবাদ দফতরেও।
১৫ আগষ্ট বৃহস্পতিবার ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। সারা দেশের সাথে এদিন সকাল ৯ টায় বসিরহাট মহকুমা শাসকের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক আশিস কুমার। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজী সুভাষচন্দ্র বসুর পতিকৃতিতে মাল্য দানের পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্য ও গানের সাথে পালিত হয় ৭৮ তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরও যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় ইছামতি সংবাদ দফতরে। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করা হয় দফতরের সম্মুখে। জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা দিবসের তাৎপর্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
বৃহস্পতিবার সকালে বসিরহাট পৌরসভাতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল দশটা নাগাদ জেলখানার গেটে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক আশিস কুমার। স্বাধীনতা দিবস পালিত হয় ইউথ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকেও। একই ভাবে স্বাধীনতা দিবস পালিত হয় বসিরহাট স্বপ্নসৃজনী নাট্য সংস্থা, টাকি আমরা অমলকান্তি নাট্য সংস্থা, শহীদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটি সহ একাধিক সংস্থার পক্ষ থেকে।
জন পড়েছেন



Post a Comment