আদিবাসী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার দুই
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৯ সেপ্টেম্বর : বিশ্বজিৎ মুন্ডা নামে এক আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ধৃত রাইহান বিশ্বাস ও বাবু মন্ডল নামে দুই যুবক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মালতিপুর গ্রামে। অভিযুক্ত দুই যুবককে বৃহস্পতিবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। বিশ্বজিতের মৃত্যুর পিছনে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। তবে প্রাথমিক তদন্তে মদ্যপ অবস্থায় জলে পড়ে মৃত্যু হতে পারে বলে জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান। একই সাথে পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত মালতীপুর কুলতলার বাসিন্দা খগেন মুন্ডার ছেলে বিশ্বজিৎ মুন্ডা। বুধবার রাতে বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার হয় তার অস্বাভাবিক মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার করেন মাটিয়া থানার পুলিশ। জানা যায় বিশ্বকর্মা পুজোর রাত থেকেই নিখোঁজ ছিল বিশ্বজিৎ। তাকে হত্যার পিছনে রাইহান ও বাবু জড়িত আছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান বিশ্বজিতের স্ত্রী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাইহান ও বাবুকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার তোলা হয় বসিরহাট মহাকুমা আদালতে।
জন পড়েছেন

Post a Comment