নাবালিকা ছাত্রীকে শীলতা হানির অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

নাবালিকা ছাত্রীকে শীলতা হানির অভিযোগে গ্রেফতার প্রৌঢ়




ইছামতি সংবাদ, বসিরহাট, ৬ সেপ্টেম্বর : নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো বছর ৪৫ এর হাফিজুল ঢালী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নাবালিকা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার কাটিয়াহাট এলাকায়। 

            হাফিজুল ঢালী পেশায় সেলাই মিস্ত্রি। নির্যাতিতা নাবালিকার প্রতিবেশি। তার বিরুদ্ধেই শ্লীলতাহানির করে বলে অভিযোগ ওঠে বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রের খবর ওই পৌঢ় সঙ্গে নাবালিকা ছাত্রীর মায়ের কর্মসূত্রে পরিচয় ছিল আগে থেকে। সেই সুযোগে তার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল হাফিজুলের সঙ্গে। সেই সুযোগ ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়িতে আসে সেলাইয়ের কাটা কাপড় দিতে। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর ১৬ র ওই ছাত্রীকে জোরপূর্বক শীলতাহানি করে বলে অভিযোগ। এই খবর জানাজানি হতেই রাতেই ওই ছাত্রীর মা বাদুড়িয়া থানায় অভিযোগ করে হাফিজুলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ শুক্রবার ভোররাতে ওই অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। শুক্রবার নির্যাতিতার গোপন জবানবন্দি করা হয়েছে বলে জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন