বিরল প্রজাতির ১৯৫টি কচ্ছপ সহ গ্রেফতার পাচারকারী
ইছামতি সংবাদ, বসিরহাট, ৩ সেপ্টেম্বর : বাংলাদেশে পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার হল ১৯৫ টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেফতার করা হয় আল মাসুদ নামে এক পাচারকারীকে। ঘটনাটি ঘটেছে স্বরূপগরের তারালি সীমান্তে। ধৃত পাচারকারীকে মঙ্গলবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে।
জানা যায়, স্বরূপগরের তারালি সীমান্তের বাসিন্দা আল মাসুদ। সোমবার সন্ধ্যায় বেআইনি পথে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কচ্ছপ পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করে বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সীমান্তে অভিযানে নামেন বিএসএফ জবানরা। তখনই আল মাসুদকে ধরে ফেলেন তারা। তার কাছ থেকে উদ্ধারয় ১৯৫ পিস বিরল প্রজাতির কচ্ছপ। যেগুলি বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানতে পারেন বি এস এফ জওয়ান্ট। কচ্ছপ গুলি উদ্ধারের পাশাপাশি আল মাসুদকে গ্রেফতার করে বিএসএফ। মঙ্গলবার সকালে তাকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে। কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। একইভাবে অন্য একটি ঘটনায় সোমবার রাতে স্বরুপনগর এর তারালি সীমান্ত থেকে এক বাংলাদেশী তরুণীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ওই তরুণী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। ধৃত আল মাসুদকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানান বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। উদ্ধার হওয়া বাংলাদেশী তরুণীকে চাইল্ড কেয়ারে পাঠানো হয়েছে।
জন পড়েছেন

Good Work! 👍🏻
ReplyDeletePost a Comment