শিক্ষক দিবসের সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইছামতি সংবাদ, ৫ সেপ্টেম্বর : সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষ্যে উদযাপিত হল শিক্ষক দিবস। স্কুল ও কলেজের পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগেও অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস।
সারা রাজ্য জুড়ে এক অস্থির পরিস্থিতির মধ্যেও বৃহস্পতিবার সাড়ম্বড়ে পালিত হল শিক্ষক দিবস। এদিন একাধিক অনুষ্ঠানের সাথে পালিত হয় শিক্ষক দিবস। এদিন বসিরহাট কলেজে শিক্ষক দিবস উদযাপনের মধ্য দিয়ে কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের সম্মান জানায় বসিরহাট কলেজের ইংরাজি বিভাগের ছাত্র ছাত্রীরা। কবিতা পাঠ, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে এক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলে ছাত্র ছাত্রীরা।
শিক্ষক দিবসে বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের এডুকেশন কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সাহিত্য সংঘের মাঠে। আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠান মঞ্চ থেকে ওয়ার্ডের শিক্ষক ও শিক্ষিকাদের সম্মান প্রদান করা হয়।
জন পড়েছেন


Post a Comment