ইছামতী সেতু থেকে যুগলের মরণঝাঁপ
ইছামতি সংবাদ, বসিরহাট, ৫ নভেম্বর : বসিরহাট ইছামতী সেতু থেকে ইছামতী নদীতে যুগলে মরণঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার প্রায় দু'ঘণ্টার মাথায় তাদের উদ্ধারে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট এর বোর্ড। ঘটনার বিষয়ে কথা বললে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদী হাসান জানান, "ইছামতী নদীতে দুজনের ঝাঁপ দেওয়ার খবর আসায় তাদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল নামানো হয়েছে। এখনো পর্যন্ত তাদের উদ্ধারের বিষয়ে কোনো খবর আমাদের কাছে নেই। উদ্ধারকারী দলের বোর্ড নামানো হয়েছে তাদের খোঁজার জন্য"।
বসিরহাট শহরের প্রাণকেন্দ্র বসিরহাট মহকুমা আদালতের সামনেই ইছামতী নদী উপরে ইছামতি সেতু। প্রতিদিনই বিকাল হলে দলে দলে সেতুর উপরে ভিড় জমায় ছেলে-মেয়েরা। মঙ্গলবার বহু মানুষ ভিড় করে। ইছামতী সেতুর উপরে। এদিন আনুমানিক পাঁচটা নাগাদ সেতুর উপর থেকেই নদীতে এক যুবক-যুবতী ঝাঁপ দেয় বলে জানা যায় স্থানীয়দের পক্ষ থেকে। ঝাঁপ দেওয়ার সময়ে প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে পাওয়া না গেলেও পার্শ্ববর্তী অটো স্ট্যান্ডের চালকদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় সেতু থেকে ঝাঁপ দেওয়ার পরে দুই যুবক-যুবতীকে নদী দিয়ে ভাসতে ভাসতে পূর্বে যেতে দেখা যায়। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে কি'না এ বিষয়ে কোন সঠিক তথ্য জানাতে পারেননি অটো চালকরা। ঘটনার প্রায় দু'ঘন্টার মাথায় আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ইছামতি নদীতে উদ্ধারকারী দল নামানো হয় ইছামতী নদীতে। বিপর্যয় মোকাবিলা দল তাদের বোর্ড নিয়ে নামেন ইছামতি নদীতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের দুজনের খোঁজ চলছে নদীতে।
জন পড়েছেন

খুব খারাপ লাগছে খবর টা শুনে ‼️
ReplyDeletePost a Comment