বেহাল রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জেলে পথ অবরোধ

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জেলে পথ অবরোধ




পরিমল দে, বসিরহাট, ১১ নভেম্বর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ। বন্ধ স্থানীয় রুটের সমস্ত ভ্যান চলাচল। ঘটনাটি সন্দেশখালীর তুষখালী এলাকার।




            সোমবার মানেই রবিবারের ছুটি কাটিয়ে কাজে ফেরার দিন, আর এমনই দিনে সকাল থেকেই রাস্তা অবরোধ ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সন্দেশখালীর তুষখালী এলাকা। দীর্ঘদিন ধরেই বেহাল দশায় পরিণত সন্দেশকালীর তুষখালী থেকে ধুচনিখালি হয়ে মোল্লাখালি যাওয়ার রাস্তা। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগকারী রাস্তা হিসেবেও এই রাস্তাকে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই রাস্তাটি বেহাল দশা হয়ে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হয় এলাকার পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে। তারই প্রতিবাদে ও রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপরে টায়ার জালিয়ে চলে পথ অবরোধ। বন্ধ করে দেওয়া হয় তুষখালী থেকে ধুনিখালী যাওয়ার সমস্ত ভ্যান চলাচল। রাস্তা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকা হচ্ছে বলে জানানো হয় ভ্যান চালকদের পক্ষ থেকে।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন