মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো হাড়োয়ার উপ-নির্বাচন

মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো হাড়োয়ার উপ-নির্বাচন

২০০ নম্বর বুথে ইভিএম বসানো নিয়ে বিজেপি প্রার্থীর সাথে তৃণমূলের অশান্তির মুহূর্তে।


ইছামতি সংবাদ, বসিরহাট, ১৩ নভেম্বর : কোথাও ইভিএম বসানো নিয়ে তো কোথাও এজেন্ট বসানো নিয়ে ঝামেলার মধ্য দিয়ে শেষ হলো হাড়োয়ার বিধানসভার উপনির্বাচন। হাড়োয়ার বেশ কয়েকটি বুথে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে বিজেপি ও আইএসএফ এর পক্ষ থেকে। তবে সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি তৃণমূল কংগ্রেসের।

         উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই শুরু হয় ভোট দান পর্ব। উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হয় হাড়োয়াতে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল। তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির পক্ষ থেকে বিমল দাসকে প্রার্থী করা হয় হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে। এছাড়াও বামেদের সমর্থনে আইএসএফ এর পক্ষ থেকে লড়াই করে বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী পিয়ারুল ইসলাম ও কংগ্রেসের প্রার্থী আবু রেজা চৌধুরী। সকাল থেকে সুষ্ঠু ভোট দান পর্ব শুরু হলেও বেলার দিকে কিছু মিশ্র অশান্তির অভিযোগ উঠে আসে বিজেপি ও আইএসএফের পক্ষ থেকে। 

          হাড়োয়া বিধানসভার ২৭৯ টিবুথের মধ্যেআনুমানিক১৫০ টি বুথে এজেন্ট দেয় বিজেপি। হাড়োয়ার ভোট পর্ব নিয়ে কথা বললে বিজেপির প্রার্থী বিমল দাশ বলেন, 'হাড়োয়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হওয়ায় সব বুথে বিজেপির এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। তবে তার মধ্যেও যে সমস্ত এলাকায় আমাদের এজেন্ট হওয়ার জন্য কর্মীরা এগিয়ে এসেছিলেন তাদেরকে ভয় দেখানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঠিক তেমনভাবেই এদিন সদরপুর প্রাথমিক বিদ্যালয় ২০০ নম্বর বুথে ইভিএম বসানোর ক্ষেত্রে কারচুপি করার চেষ্টা হয়। সেক্ষেত্রে আমি বাধা দিতে গেলে তৃণমূলের বুথ এজেন্ট অশান্তি করার চেষ্টা করে। পরে পুলিশ বাহিনী ও কেন্দ্র বাহিনীর হস্তক্ষেপে বিষয়টি স্বাভাবিক হয়। একইভাবে হাড়োয়া ১৭৯ নম্বর বুথে আই এস এফের বুথ এজেন্টকে এদিন দুপুর একটা নাগাদ বুথ থেকে মারধর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে।

         হাড়োয়া উপনির্বাচনে সুষ্ঠু ভোটদানের মধ্যেই মিশ্র অশান্তির বিষয় নিয়ে কথা বললে হাড়োয়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শফিক আহমেদ বলেন, 'সমস্তটাই সাজানো। মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছেন ভোটাররা'। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন