বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বসিরহাটে
ইছামতি সংবাদ, বসিরহাট, ১২ নভেম্বর : সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এগিয়ে গুলি করে খুন করা হয় আনন্দ সরকার ৪৫ নামে এক যুবককে। ঘটনায় রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বসিরহাট ইটিন্ড এলাকায়। এই খুনের ঘটনায় তদন্তে নেমে মঙ্গলবার জাকির গাজী ও ফারুক বিশ্বাস নামে ২ দুষ্কৃতিকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জাকির ও ফারুককে এই খুনের জন্য হায়ার করা হয়েছিল বলে অনুমান পুলিশের। পুরনো কোন শত্রুতা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে সে বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান বসিরহাট পুলিশ জেলার এডিশনাল পুলিশ সুপার পার্থ ঘোষ। অভিযুক্ত জাকির গাজী ও ফারুক বিশ্বাসকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বসিরহাটের ইটিন্ডা হাজরা তলার বাসিন্দা আনন্দ সরকার। সোমবার রাত সাড়ে নটা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনন্দর। বর্তমানে ঘোজাডাঙ্গা সীমান্তের পণ্য বাণিজ্যের কর্মী কাজের সাথে ছিল আনন্দ। এলাকায় পাচারকারী হিসেবে পরিচিত । সীমান্তের মানব পাচার থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ রয়েছে আনন্দের বিরুদ্ধে। গাঁজা পাচারের অভিযোগে বেশ কিছুদিন জেল ও খাটে সে। এই খুনের পিছনে তার এলাকারই বাসিন্দা জাকির গাজী ও ফারুক বিশ্বাস সরাসরি জড়িত বলে তদন্ত নেমে জানতে পারে পুলিশ। আনন্দ খুনের পিছনে জমি সংক্রান্ত বিবাদ থাকতে পারে বলে জানান আনন্দর স্ত্রী অষ্টমী সরকার। জাকির ও ফারুককে আনন্দ খুনের ঘটনায় গ্রেফতার করে মঙ্গলবার তোলা হয় বসিরহাট মহাকুমা আদালতে।
জন পড়েছেন

Post a Comment