হাসনাবাদে আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ গ্রামবাসীদের
ইছামতি সংবাদ, হাসনাবাদ, ৯ নভেম্বর : আবারো আবাস যোজনার ঘরের তালিকায় নাম না থাকায় বিক্ষোভে শামিল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রামেশ্বরপুর গ্রামে।
আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে। আবাস যোজনার দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে অনুদান বন্ধ কেন্দ্র সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকার আবাস যোজনার দুর্নীতির অভিযোগে অনুদান বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার তালিকা নিয়ে পুনরায় সার্ভে শুরু করেছে গ্রামে গ্রামে। তারপরও সেই প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠে আসছে বসিরহাটের হাসনাবাদ ব্লকের বরুনহাট পঞ্চায়েতের রামেশ্বরপুর ২৮ নম্বর বুথের গ্রামবাসীদের পক্ষ থেকে। রামেশ্বরপুর দাসপাড়ার বেশ কিছু পরিবার একাধিকবার আবেদন জানালেও তাদেরকে আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার সকালে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতের কাছে আবাস যোজনার ঘরের জন্য বারবার জানানো সত্বেও রামেশ্বরপুর দাসপাড়ার এই গ্রামের বহু মানুষকে বঞ্চিত করা হচ্ছে এই প্রকল্প থেকে'। যদিও আবাস যোজনার তালিকায় নাম তুলতে স্থানীয় পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের দিদিকে বলোতে ফোন করার পরামর্শ দেন বলে জানা যায়।
আবাস যোজনার ঘরের তালিকায় নাম না থাকায় বিক্ষোভের বিষয় নিয়ে কথা বললে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল গাজী বলেন, '২০১৮-১৯ সালে তৎকালীন পঞ্চায়েত এর কর্মকর্তাদের হাত ধরে তৈরি হয়েছিল আবাস যোজনার ঘরের তালিকা, কিন্তু এই মুহূর্তে আবাস যোজনার সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। সেই কারণে আবাস যোজনার ঘর দিতে নতুনভাবে সার্ভে শুরু হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সার্ভের মাধ্যমে যাদের নাম তালিকায় নেই তাদের নাম পুনরায় তোলা যাবে'।
জন পড়েছেন

Post a Comment