বাংলাদেশের উত্তাপ নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল বসিরহাটে
ইছামতি সংবাদ, বসিরহাট, ১ ডিসেম্বর : বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতনের ঝড় আছড়ে পড়ল বসিরহাটে। রবিবার বসিরহাটে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে করা হয় প্রতিবাদ মিছিল।
গত পাঁচ আগস্টের পর থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বাংলাদেশের স্থায়ী হাসিনা সরকার এর পতনের পরে সে দেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের আমলে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠে আসছে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে। গত কয়েকদিন আগেই ইসকনের মহারাজ চিন্ময় দাস প্রভুকে গ্রেপ্তারের পর থেকে আবারো উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। হিন্দু সনাতনীদের প্রতিবাদের ঝড় বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে এবার আছড়ে পড়ল বসিরহাটেও। রবিবার বসিরহাটে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। বসিরহাট জোড়া পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। বসিরহাট থানার সামনে হয়ে বসিরহাট ইটিন্ডা রোড ধরে মিছিল পৌঁছায় বোটঘাট এলাকায়। সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ ও পথসভার মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগানের ঝড় তোলেন আন্দোলনকারীরা।
জন পড়েছেন

Post a Comment