দুর্ঘটনায় মৃত বাইক চালক

দুর্ঘটনায় মৃত বাইক চালক




ইছামতি সংবাদ, ২১ নভেম্বররাতের অন্ধকারে লরির ধাক্কায় মৃত্যু হয় আনুমানিক বছর ত্রিশের অনিল মিস্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট ভ্যাবলা হাই স্কুল সংলগ্ন ন্যাজাট রোডে। জানা যায়, বসিরহাট মহামায়া কলোনির বাসিন্দা জগদীশ মিস্ত্রির ছেলে অনিল মিস্ত্রি। অন্যের  দোকানে কাজ করে একটি কন্যা সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চলতো তার সংসার। বৃহস্পতিবার রাতে আচমকাই দুর্ঘটনা গ্রস্থ হয়ে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। রাতে মোটরবাইকে চেপে পাইকপাড়ায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি, তখনই ভ্যাবলা হাই স্কুলের সামনে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়ে অনিল মিস্ত্রি। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় পিছন দিক থেকে লরি ধাক্কা দেওয়ায় দুর্ঘটনার মুখে পড়তে হয় তাকে। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন