সরদার বল্লভ ভাই প্যাটেলের সার্ধশত জন্মবর্ষ উদযাপন

সরদার বল্লভ ভাই প্যাটেলের সার্ধশত জন্মবর্ষ উদযাপন




ইছামতি সংবাদ, ১৯ নভেম্বরভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড়শতম জন্মদিন উপলক্ষে এক বিশেষ কর্মসূচি পালিত হল বসিরহাটে। সার্ধশত জন্ম বর্ষ উদযাপন উপলক্ষে ভারত সরকারের ইয়ুথ অ্যাফিয়ার্স এন্ড স্পোর্টস এর পক্ষ থেকে বিশাল পদযাত্রার আয়োজন করা হয় বসিরহাটের রাস্তায়। বিজেপির বসিরহাট জেলা কমিটির তত্ত্বাবধানে বসিরহাট জোড়া পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রায় দলীয় কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাবাহিনীর জওয়ানরাও। শহীদ দিনেশ মজুমদার রোড ধরে পদযাত্রা পৌঁছায় বসিরহাট বোটঘাট মোড়ে। সেখানে একটি পথসভার মাধ্যমে সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। এদিন অনুষ্ঠানের সূচনা কালেও জোড়া পেট্রোল পাম্পের সামনে থেকে সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়েই শুভ সূচনা হয় এই পদযাত্রার। 




এদিন সন্দেশখালিতেও পালিত হয় একতা যাত্রা। সন্দেশখালীর কানমারী মোড় থেকে রাজবাড়ী পর্যন্ত চলে এই শোভাযাত্রা। সন্দেশখালীতে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ জেলা নেতৃত্ব।






জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন