মোটর ভিকেলস দপ্তরের পক্ষ থেকে টিন নম্বর বিতরণ
ইছামতি সংবাদ, ১২ নভেম্বর: বসিরহাট শহরকে যানজট মুক্ত করতে আগেই একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বসিরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এবার বসিরহাট শহরের সমস্ত যানবাহন বিশেষত টোটো রিক্সা ও ই রিক্সাকে সরকারিভাবে নথিভুক্ত করতে কাজ শুরু হল বসিরহাট আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে। মঙ্গলবার বসিরহাট আঞ্চলিক পরিবহন দপ্তরের পক্ষ থেকে বসিরহাটের টোটো চালকদের হাতে তুলে দেওয়া হয় টিন নম্বর। এদিন মোট চারজন টোটো চালকের হাতে টিন নম্বর তুলে দেন বসিরহাট এআরটিও স্বপন কুমার রায়। উপস্থিত ছিলেন মটর ভিকেলস দপ্তরের অফিসারেরাও। আগেই পরীক্ষামূলকভাবে একজন টোটো চালকের হাতে তিন নাম্বার তুলে দেওয়া হয়েছিল, এ পর্যন্ত মোট পাঁচ জন টোটো চালকের হাতে নতুন টিন নম্বর তুলে দেওয়া হয়েছে মোটর ভিকেলস দপ্তরের পক্ষ থেকে। নতুন নাম্বার পেয়ে উল্লেখিত টোটো চালকরা। টোটো রিক্সা ও ই রিক্সা চালকদের সরকারি ভাবে অন্তর্ভুক্ত করতে গত ১৩ই অক্টোবর থেকে শুরু হয়েছে নাম নথিভুক্তি করন কর্মসূচি। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা সরকারিভাবে নাম নথিভুক্ত করাবেন না তাদেরকে আগামী দিনে বসিরহাট শহরে টোটো চালাতে সমস্যার মুখে পড়তে হবে বলে উল্লেখ করে এআরটিও স্বপন কুমার রায় বলেন

Post a Comment