বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
ইছামতি সংবাদ, ২২ নভেম্বর : বসিরহাট থানার উদ্যোগে শনিবার এক বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল বসিরহাট শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়িতে। কলকাতার স্বনামধন্য চক্ষু চিকিৎসা কেন্দ্র শংকর নেত্রালয়ের সহযোগিতায় এদিন চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। বসিরহাট থানার পুলিশ কর্মী থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষেরাও চক্ষু পরীক্ষা শিবিরে হাজির হন। সকলের সাথে বসিরহাট থানার আইসি কেউ দেখা যায় চক্ষু পরীক্ষা শিবিরে চিকিৎসা নিতে। বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষার পাশাপাশি শিবিরের মাধ্যমে বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানান বসিরহাট থানার আইসি। আনুমানিক দেড়'শো জন মানুষের মধ্যে বিনা মূল্যে চশমা বিতরণ করা হবে বলে জানা যায়।
জন পড়েছেন

Post a Comment