বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা

বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা




ইছামতি সংবাদ, ১৮ নভেম্বর: ইছামতি সংবাদে আগেই প্রকাশিত হয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ফিরে যাওয়ার হিড়িক। গত ১০ নভেম্বরের পত্রিকায় উঠে এসেছে বসিরহাট সরুপনগর সীমান্ত দিয়ে কিভাবে পালানোর সময় প্রশাসনের হাতে ধরা পড়ছেন বাংলাদেশীরা। এবার সেই দৃশ্যটাই পাল্টে গেল স্বরূপ নগরের হাকিমপুর সীমান্তে। এস আই আর এর প্রভাবে স্বরূপনগর এর হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে বাংলাদেশী। হাকিমপুর বাস স্ট্যান্ড এলাকায় রাতের পর রাত বসে আছেন বাংলাদেশে ফিরে যাওয়ার অপেক্ষায়। জানা যাচ্ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ফেরাতে পুশব্যাক এর মাধ্যমে ফেরানোর কাজ শুরু করেছে বিএসএফ। বাংলাদেশীদের পরিচয় যাচাইয়ের মাধ্যমে পুশব্যাক করে ফিরিয়ে দেওয়া হচ্ছে হাকিমপুর সীমান্ত দিয়ে।




জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন