সুমেরু নাট্য উৎসব
পরিমল দে
রবিবারের সন্ধ্যায় শুরু হল সুমেরু নাট্য উৎসব। বসিরহাট রবীন্দ্র ভবন মঞ্চে বিশিষ্ট নাট্য ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে শুভ সূচনা হয় সুমেরু নাট্য উৎসব ২০২৫। বট গাছে জল দানের মধ্য দিয়ে নাট্য উৎসবের শুভ সূচনা করেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী, বসিরহাট পৌরসভার উপ পৌরপ্রধান সুবীর সরকার (বীলু), অরবিন্দ সরকার, সুদীপ্ত ব্যানার্জী লক্ষণ মন্ডল প্রমুখ। কিছুটা দেরিতে হলেও নাট্য উৎসবের মঞ্চে উপস্থিত হন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতী মিত্র। নাট্য উৎসবের মঞ্চ থেকে প্রয়াত নাট্য ব্যক্তিত্ব দীপক দাশগুপ্ত ও মনোতোষ বিশ্বাসের প্রতি সম্মাননা প্রদান করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দু'দিনের সুমেরু নাট্য উৎসবের মঞ্চ থেকে উপস্থাপিত হয় মোট ৬ টি নাটক। থাকছে আমরা অমলকান্তির 'উড়তে চাই', সুমেরুর 'পাখি', মহুয়ার 'শ্রীরণেষু', টাকী নাট্যমের 'সন্ত্রাস', ন্যাজাট সুন্দরবন নাট্য উৎসব কমিটির 'ভুল রাস্তার' ও স্বপ্নসৃজনীর 'বেঁচে থাকা'।
জন পড়েছেন

Post a Comment