টোটো ও ই- রিক্সা নিবন্ধীকরণ শিবির

টোটো ও ই- রিক্সা নিবন্ধীকরণ শিবির




ইছামতি সংবাদ, ২১ নভেম্বরটোটো ও ই রিক্সা পৃথকীকরণের মধ্য দিয়ে সরকারিভাবে নিবন্ধীকরণের জন্য শুক্রবারে এক বিশেষ শিবিরের আয়োজন করা হলো বসিরহাট আঞ্চলিক মোটর ভেহিকেল দপ্তরের পক্ষ থেকে। বসিরহাট মেরুদন্ডী মাঠে বসেছিল নিবন্ধী করুন শিবির। বসিরহাটের রাস্তায় যে সমস্ত টোটো ও ই-রিকশা চলাচল করে তাদের আলাদাভাবে টিন নম্বর ও ডব্লিউবি নম্বরের মধ্য দিয়ে নিবন্ধীকরণের কাজ করা হয় এদিনের শিবিরে। এদিন প্রায় তিনশরও বেশি টোটো ও ই-রিক্সা হাজির হয়েছিল মেরুদন্ডী মাঠে। সেখানেই টোটো ও ই-রিক্সার যাবতীয় পেপারস ভেরিফিকেশন এর কাজ দেখাশোনা করছেন বসিরহাট মটর ভেহিকেলস দপ্তরের এমবিআই অফিসারেরা। গাড়ি ও চালকের সমস্ত কাগজপত্র ভেরিফিকেশনের মধ্য দিয়ে এদিন থেকেই টিন নম্বর তুলে দেওয়ার কাজ শুরু করলেন এআরটিও দপ্তর এর আধিকারিকরা। এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলে জানান বসিরহাট আঞ্চলিক মোটর ভেহিকেলস দপ্তরের আধিকারিক স্বপন কুমার রায় মহাশয়।



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন