পক্সো মামলায় গ্রেপ্তার যুবক
ইছামতি সংবাদ, ২৪ নভেম্বর : ফেসবুকের সূত্র ধরে সম্পর্কের পরিণতি গড়ালো ধর্ষণের মতো ঘটনায়। ঘটনাটি ঘটেছে বসিরহাট নেওড়া দিঘী এলাকায়। এই ঘটনায় গ্রেপ্তার হয় মাসুম গাজী নামে এক যুবক। সোমবার অভিযুক্তকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। জানাজায় নাওড়া দিঘী এলাকার বাসিন্দা ছামাদ গাজীর ছেলে মাসুম গাজী। ফেসবুকের মাধ্যমে গত সাড়ে তিন বছর ধরে তার সম্পর্ক ছিল বাদুড়িয়ার জঙ্গলপুর এলাকার এক নাবালিকার সাথে। সেই সূত্রেই অষ্টম শ্রেণির ছাত্রী ওই নাবালিকাকে মাঝেমধ্যেই নিজের বাড়িতে নিয়ে যেতো মাসুম, এবং সুযোগ বুঝে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে তার সাথে সহবাস ও পরবর্তীতে সেই নোংরা ছবি তুলে রেখে তা দেখিয়ে বারংবার ধর্ষণ করা হয় বলে মাসুমের বিরুদ্ধে ওঠে অভিযোগ। ইদানিং ওই নাবালিকা শরীরে ইনফেকশন জনিত অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি নজরে আসে পরিবারের। এরপরই ওই যুবকের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মাসুম গাজীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
জন পড়েছেন

Post a Comment