মহিলাদের আহবানে নারীর মর্যাদা রক্ষায় 'অঙ্গীকার যাত্রা' বসিরহাটে
ইছামতি সংবাদ, ৭ ডিসেম্বর : রাজ্যজুড়ে নারী নির্যাতন ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না হওয়ায় আবারো আন্দোলনে নামলেন নারীরা। রবিবার বসিরহাট টাউন হল থেকে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়েছিল মহিলাদের পক্ষ থেকে।
জাগো নারী জাগো বহ্নিশিখার পক্ষ থেকে আগামী ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এক প্রতিবাদী পদযাত্রা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যে কর্মসূচিতে কোচবিহার পুরুলিয়া ঝাড়খন্ড কাকদ্বীপের মতো প্রত্যন্ত এলাকা থেকে পদযাত্রায় শামিল হবেন প্রতিবাদীরা। তারই অঙ্গ হিসেবে এদিন সংস্থার বসিরহাট মহাকুমা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে রবিবার প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়েছিল বসিরহাটে। বসিরহাট টাউন হল মাঠের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। শহীদ দীনেশ মজুমদার রোড ধরে বসিরহাট বোটঘাট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মহিলাদের অঙ্গীকার যাত্রা। এদিনের পদযাত্রায় পা মেলান রাজনৈতিক পরিচয় এর ঊর্ধ্বে উঠে বসিরহাটের সকল স্তরের নারী ও পুরুষরা। পশ্চিমবাংলার অভয়া থেকে দিল্লির নির্ভয়া সহ সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে এদিনের পদযাত্রায় পা মেলান বসিরহাটের প্রতিবাদী মহিলারা। নারী নির্যাতনের প্রতিবাদে এদিন বটঘাট সংলগ্ন শহীদ দীনেশ মজুমদার রোড এর পাশে এক পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে।
জন পড়েছেন

Post a Comment