শোনপুকুর থেকে উদ্ধার কচুরিপানা দিয়ে তৈরি হবে জৈব সার!
ইছামতি সংবাদ, ১৯ ডিসেম্বর : শুরু হলো বসিরহাট শোনপুকুর ছাপাইয়ের কাজ। শোনপুকুরে জমে থাকা পানা পরিষ্কার করে তা আবার সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে দিতে এগিয়ে এলো বসিরহাট পৌরসভার বর্জ্য পৃথকীকরণ বিভাগ।
গত বেশ কিছুদিন ধরেই একপ্রকার পানাপুকুরে পরিণত হয়েছিল বসিরহাটের ঐতিহ্যবাহী বিশাল আকৃতির শোনপুকুর, যা স্থানীয় মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছিল। এবার শোনপুকুরের সেই পানা পরিষ্কার করতে এগিয়ে এসেছে বসিরহাট পৌরসভার বর্জ্য পৃথকীকরণ বিভাগ। চলছে শোনপুকুর থেকে পানা উদ্ধারের কাজ। জানা যায়, শোনপুকুর থেকে উদ্ধার হওয়া পানা বর্জ্য পৃথকীকরণ বিভাগের মাধ্যমে জৈব সারে পরিণত করা হবে। চক্রাকারে পুকুর সংস্কারের সাথে উদ্ধার হওয়া পানা দিয়ে জৈব সার তৈরির পাশাপাশি অম্রুত প্রকল্পের মাধ্যমে শোনপুকুরের জল শোধন করে তা সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে দেওয়া হবে বলে জানান বর্জ্য পৃথকীকরণ বিভাগের সুপারভাইজার অতনু সুই।
জন পড়েছেন

Post a Comment