ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ, সাসপেন্ড করার নির্দেশ বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে
ইছামতি সংবাদ, ২৬ জানুয়ারি : SIR এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনে ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট-২ ব্লকের বিডিও তথা সহকারী নির্বাচনী আধিকারীক (AERO) সৌমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন এর তরফে।
অভিযোগ, বিডিও নিজের ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে ১১ জন সরকারি কর্মচারীকে ‘অতিরিক্ত সহকারী নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করেছিলেন। নিয়ম যা তাঁর এক্তিয়ার বর্হির্ভূত। নিয়ম ভেঙে ওই ১১ জন কর্মীকে দিয়েই ভোটার তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানির কাজ করানো হয়েছে। বিষয়টি নজরে আসতেই 25 জানুয়ারি রবিবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠায় কমিশন। চিঠিতে স্পষ্ট জানানো হয়, সৌমিত্র প্রতিম প্রধানকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। একই সঙ্গে ওই ১১ জন কর্মীর নেওয়া সমস্ত শুনানি ও সিদ্ধান্ত ‘অবৈধ’ বলে উল্লেখ করে তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
জন পড়েছেন

Post a Comment