পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ ও চশমা প্রদান

পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ ও চশমা প্রদান




ইছামতি সংবাদ, ৫ জানুয়ারি : কমিউনিটি পুলিশিং এর অঙ্গ হিসাবে ৫ জানুয়ারি সোমবার বসিরহাট থানার উদ্যোগে কম্বল বিতরণ ও চশমা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদী হাসান রহমান, অ্যাডিশনাল পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় ১০০ জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করার পাশাপাশি ১২৫ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় পাওয়ার চশমা। গত নভেম্বর মাসে বসিরহাট থানার উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল শঙ্কর নেত্রালয। এদিন উদ্ধার হওয়া বেশ কিছু পুরনো মোবাইলও তুলে দেওয়া হয় মোবাইল ব্যবহারকারীদের হাতে।




জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন