বসিরহাট শহীদ দীনেশ মজুমদার বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা
ইছামতি সংবাদ, ২৫ জানুয়ারি : গর্বের ৪০ বছরে "বিজ্ঞানের আলো,প্রতি ঘরে জ্বালো" এই আহ্বানে বিপন্ন পরিবেশকে বাঁচাতে -আমাদের প্রিয় ইছামতীকে রক্ষা করতে ও আরাবল্লি রক্ষার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, শহীদ দীনেশ মজুমদার বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা হয়ে গেল রবিবার সকালে। ২৫ জানুয়ারী সকাল ৭ টায় রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিযোগিতা। বসিরহাট বোটঘাট পর্যন্ত প্রায় ৬ কিমি রাস্তা - ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে প্রায় ১০০ জন প্রতিযোগী। সকল প্রতিযোগীদের সম্মানিত করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।
জন পড়েছেন

Post a Comment