নানা অনুষ্ঠানে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন
ইছামতি সংবাদ, ১২ জানুয়ারি : প্রভাত ফেরী যোগাসন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম তিথি।
স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম তিথি উপলক্ষে সোমবার সকাল থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বসিরহাটে। এদিন বসিরহাট বেদান্ত যোগ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে হরিশপুরে এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের জন্মতিথি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মা কুমারিস পিংকি, স্থানীয় কাউন্সিলর তন্ময় দফাদার, বিশিষ্ট শিক্ষক রনজিত হরি, ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে সহ বিশিষ্ট অতিথিরা। স্বামীজীর জন্মদিন উপলক্ষে বার্ষিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান মঞ্চে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছোট ছোট ছেলে মেয়েরা।
এদিন সকালে বসিরহাট সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে পালিত হয় স্বামীজীর জন্মতিথি। স্কুল প্রাঙ্গণ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল বসিরহাট ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে। প্রভাত ফেরির শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুলের পক্ষ থেকে।
স্বামীজীর জন্ম তিথি পালিত হয় বসিরহাট অ্যাসোসিয়েশন অফ অ্যাডমায়ার অফ স্বামী বিবেকানন্দ স্ট্যাচু কমিটির পক্ষ থেকে। পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের স্ট্যাচু তে মাল্য দানের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে। বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্রভবন মোর, এইচএমডি মোর ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ফিরে আসে অনুষ্ঠান স্থলে। উপস্থিত ছিলেন শিকড়া কুলিন গ্রাম রামকৃষ্ণ মিশনের মহারাজ বিমুক্তাত্মানন্দজী মহারাজ, অসিত মজুমদার, অমিত মজুমদার পিন্টু দাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জন পড়েছেন



Post a Comment