ট্রেন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এর এক বৃদ্ধর মৃতদেহ
ইছামতি সংবাদ, ১৬ ফেব্রুয়ারি : সোমবার সকালে বসিরহাট স্টেশনে ট্রেন থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধর মৃতদেহ। মৃত্যুর খবর পেয়ে ট্রেন থেকে দেওয়াটি উদ্ধার করে বসিরহাট জিআরপি। জানা যায় এদিন সকাল আটটা নাগাদ ডাউন হাসনাবাদ লোকালে এক বৃদ্ধর মৃতদেহ পড়ে রয়েছে বলে খবর আছে জিআরপির কাছে। খবর পেয়ে বসিরহাট স্টেশনেই মৃতদেহটি নামিয়ে নেয় জিআরপি। স্টেশনের প্লাটফর্মের উপরেই শায়িত রাখা হয় দেহটি, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
জন পড়েছেন

Post a Comment