খাবারের গুণগত মান যাচাই কর্মসূচি

খাবারের গুণগত মান যাচাই কর্মসূচি





ইছামতি সংবাদ, ১১ ফেব্রুয়ারি : দৈনন্দিন জীবনে আধুনিকতার সাথেই আধুনিক ছোঁয়া লেগেছে ভোজন রসিক বাঙালির খাবারে। নিত্য দিনের বিলাসী খাবারের পাতে উঠে আসছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাও সহ মোগলাই, চাইনিজ ও কন্টিনেন্টাল ডিস। কিন্তু সত্যিই কি খাবারের গুণগত মানের দিকে নজর দেন ব্যবসায়ীরা। ভোজন রসিক বাঙালির কথা মাথায় রেখে খাবারের গুণগত মান যাচাই কর্মসূচি শুরু করল স্বাস্থ্য জেলার খাদ্য বিভাগের আধিকারিকরা। 



বুধবার বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড অফিসার, কনজ্যুমার ফোরাম, জেলা পুলিশ সহ বেশ কয়েকটি দপ্তরের পক্ষ থেকে যৌথ তল্লাশি চালানো হয় বসিরহাট মহকুমার হাড়োয়ার বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে। তল্লাশির মুখে হোটেল ও রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীদের চরম গাফিলতির চিত্র ফুটে ওঠে এদিন। নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহারের পাশাপাশি খাবার তৈরীর রান্না ঘর এর ক্ষেত্রেও চরম অস্বাস্থ্যকর পরিবেশ ধরা পড়ে তল্লাশির সময়। এমনকি হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এর ক্ষেত্রেও রয়েছে অসচেতনতার অভিযোগ। অধিকাংশ জায়গাতেই ব্যবহার করা হচ্ছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার। এদিনের তল্লাশীর বিষয়ে কথা বললে জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড অফিসার মিনু কুন্ডু বলেন, 'রেস্টুরেন্ট ও ডাল ভাত এর হোটেলগুলিতে তল্লাশির মুখে একের পর এক অস্বাস্থ্যকর পরিবেশ উঠে এসেছে। প্রাথমিকভাবে খাবারে গুণগত মান সঠিক রাখতে ব্যবসায়ীদের সময় দেওয়া হল, প্রয়োজনে পরবর্তী সময়ে রেস্টুরেন্ট ও হোটেলের লাইসেন্স সহ খাবারের গুণগত মান সঠিক না রাখলে বিকল্প ব্যবস্থার পথে হাঁটতে হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে।'



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন