লেভেল ক্রসিং এর গেট ভেঙে বিপত্তি, বিপাকে পরীক্ষার্থীরা

লেভেল ক্রসিং এর গেট ভেঙে বিপত্তি, বিপাকে পরীক্ষার্থীরা




ইছামতি সংবাদ, ১২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর এদিনই পরীক্ষা দিতে যাওয়ার পথে লেভেল ক্রসিং এর গেট ভেঙে যাওয়ায় যানজটের মুখে পড়ে বিপাকে পড়তে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট ভ্যাবলা লেভেল ক্রসিং-এ।

       বসিরহাট ভ্যাবলা লেভেল ক্রসিং-এ প্রতিনিয়তই যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সকালে একটি মাল বোঝাই লরি সজোরে ধাক্কা মারে লেভেল ক্রসিংয়ের গেটে। গেট ভেঙে সোজা গিয়ে পড়ে রেলের ওভারহেড তারের উপরে। যার ফলে যানজটের সৃষ্টি হয় বসিরহাট ন্যাজাট রোড এর পাশাপাশি বন্ধ হয়ে যায় হাসনাবাদ শিয়ালদা রেল রুটের ট্রেন চলাচল। লেভেল ক্রসিং বন্ধ হয়ে থাকায় আটকে পড়ে সমস্ত যানবাহন, যার ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বেরোনো পরীক্ষার্থীদের। দীর্ঘক্ষণ ভোগান্তির পরে প্রশাসনের উদ্যোগে ভগ্নপ্রায় রেল গেটটি খুলে দেওয়ার পরে স্বাভাবিক হয় যান চলাচল।



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন