সেতু ভেঙে বিত্তির মুখে মাধ্যমিক পরীক্ষার্থীরা

সেতু ভেঙে বিত্তির মুখে মাধ্যমিক পরীক্ষার্থীরা




ইছামতি সংবাদ, ৪ ফেব্রুয়ারি: বিদ্যাধরীর খালের উপরে সংযোগকারী সেতু ভেঙে পড়ায় বিপত্তির মুখে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীরা বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে সন্দেশখালীর ঢেকনামারী গ্রামে।


সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়ারমারী এক ও বয়ারমারী দুই পঞ্চায়েতের সংযোগকারী ঢেকনামারী বিদ্যাধরী খালের সেতুটি বুধবার দুপুরে আচমকাই ভেঙে যায়। যার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুই পঞ্চায়েতের বাসিন্দাদের সহজে যাতায়াতের মাধ্যম বলতে আনুয়ানিক ৪০ ফুট লম্বা এই সেতুটির বয়স আনুমানিক ৪০ বছর। শেষ দশ বছর একপ্রকার জরাজীর্ণ অবস্থা হয়ে উঠেছিল সেতুটি। দুই পাড়ের বাসিন্দাদের পাশাপাশি দুই পাড়ের ঢেকনামারী দামোদর আদিবাসী বিদ্যাপীঠ, হাটগাছি রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও কানমারি বিদ্যামন্দিরের ছেলে মেয়েরাও যাতায়াত করত এই সেতু দিয়ে। হাটগাছি রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও কানমারি বিদ্যামন্দিরের ছেলে-মেয়েদের মাধ্যমিকের ছিট পড়েছে ঢেকনামারী আদিবাসী বিদ্যাপীঠে। যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ রাস্তা ঘুরে স্কুলে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের, যা নিয়ে সমস্যায় পরীক্ষার্থীরা।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন