অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
ইছামতি সংবাদ, ৮ মার্চ : নদীয়ার শান্তিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাশারিপাড়া জোড়া পুকুর পাড় এলাকায় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। হঠাৎ করে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত শান্তিপুর দমকল কেন্দ্রে খবর দেন। খবর পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতায় প্রায় ১৫ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে দমকল কর্মীরা। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট
জন পড়েছেন

Post a Comment