তরুণীর আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য
ইছামতি সংবাদ, ৮ মার্চ : আগামীকাল বিয়ে, হবু বরের সঙ্গে কেনাকাটা সম্পূর্ণ। তার আগে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার।
আগামীকাল বিয়ে, নিজের হবু বরের সঙ্গে কেনাকাটাও করেছে। কিন্তু আচমকা সকালে ঘরের মধ্যে থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকৃত চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গবাচ্চার এলাকার। জানা যায় শান্তিপুর থানার ১৬ নম্বর ওয়ার্ডের কভার চরের বাসিন্দা তরুণী শিলা বিশ্বাস, বয়স ১৮ বছর একাদশ শ্রেণির ছাত্রী ছিল সে। পরিবারের দাবি শিলার নিজের ইচ্ছামতই এলাকাতেই এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। আগামীকাল ছিল বিয়ের তারিখ। ওই তরুণীর বাড়িতে এবং যেই যুবকের সঙ্গে বিয়ে হবে সেই বাড়িতেও প্যান্ডেল তৈরি পর্যন্ত হয়ে গেছে। এমনকি শিলা তার হবু বরকে সঙ্গে নিয়ে বিয়ের কেনাকাটা এবং বাজার সম্পূর্ণ করেছে। শিলা তার ঠাকুমাকে নিয়ে এক ঘরে থাকতো। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে ঠাকমা যখন বাইরে বেরিয়ে আসে এর পরেই দেখা যায় ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে শিলা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। তবে কি কারনে ওই তরুণী এই ঘটনা ঘটালো পরিবার কিছুই বুঝে উঠতে পারছে না। তার বাবা এবং দাদা জানিয়েছে পরিবারে কোনো অশান্তি হয়নি। ওর নিজের ইচ্ছাতেই আমরা বিয়ে ঠিক করেছি। গতকাল রাতে যখন ঘুমোতে যাই তখনো খাওয়া-দাওয়া করে স্বাভাবিকভাবেই সেই ঘুমোতে গিয়েছিল। কিন্তু কেন এমন ঘটনা ঘটার কিছুই বুঝে উঠতে পারছিনা। মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠাই পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে।।
জন পড়েছেন

Post a Comment