সুস্থ মন গঠনে মন নিয়ে আলোচনা

সুস্থ মন গঠনে মন নিয়ে আলোচনা



ইছামতি সংবাদ, ৫ জুলাই : উজ্জ্বল ভবিষ্যতের জন্য চাই সুস্থ মন, আর সেই মনকে সুস্থ ভাবে গ'ড়ে তোলাটা খুব প্রয়োজন। কিন্তু দৈনন্দিন জীবনে ইঁদুর দৌড়ে শিশুর মন তৈরী করার দিকে নজরই নেই অভিভাবকদের। আর তাই শিশুর মনকে সুস্থ ভাবে গ'ড়ে তুলতে রবিবার বসিরহাট হিন্দু মিলন মন্দিরে 'মন নিয়ে' এক আলোচনার আয়োজন করা হয়েছিল কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। 

     যেখানে মন তৈরী নিয়ে পরামর্শ দেন বিশিষ্ট মনবিদ সাহানাজ রেজা। অনুষ্ঠানের শুরুতেই হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রনবানন্দজীর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্যে দিয়ে শুভ সূচনা ঘটে। এদিন আনুমানিক দেড়শ জন শিশু ও অভিভাবক উপস্থিত ছিলেন বলে উল্লেখ করে সংস্থার সভাপতি বাসবি সেন বলেন, কিছুদিন আগেই সংস্থার একটি সম্ভাবনাময় শিশু নিজের জীবন হননের মতো সিদ্ধান্ত নেওয়ায় , এই ধরনের মানসিকতা থেকে শিশুদের বের করে আনতেই এই আলোচনার আয়োজন করা হয়েছে।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন