মিষ্টি বন্ধু
বন্ধু তুমি বন্ধু আমার,
হ্নদয় মাঝে থেকো,
মনের সুতোয় মেলবন্ধন
একটু মনে রেখো।
এই জীবনে হাসি খেলা
নয়তো হেথায় শেষ,
পরজন্মে সাক্ষাৎ হবে
হয়তো ভিন্ন বেশ ।
নদী যদী শুকিয়ে যায়
থাকবে পড়ে বালি,
তোমার মনের ফুল বাগানে
আমি বনমালী ।
বন্ধু তুমি অমর রবে
প্রাণের তানজিলাল,
দেখা হলেই পড়বে মনে
হাসি ভরা গাল ।
মনের ছাতা সত্যি কথা
মিডিয়া সংযোগ,
মুক্ত ঝরা পাগল করা
অনেক যোগ বিযোগ।
জ্ঞানী বলে সমাজ মাঝে
সাহিত্য দর্পণ,
অমর রবে সবার মাঝে
কামনায় অর্পণ।

ভালো লাগলো বেশ
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteনাম:-সুমিত মুখার্জী
মোবাইল নন্বর:-8276049153
ভালো
ReplyDeletePost a Comment