শহর থেকে গ্রাম; মধ্যরাত থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন

শহর থেকে গ্রাম; মধ্যরাত থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন



ইছামতি সংবাদ, বসিরহাট, ২১ ফেব্রুয়ারি : সোমবার মধ্যরাত থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বসিরহাট শহর থেকে প্রত্যন্ত সুন্দরবন পর্যন্ত চলে ভাষা দিবস পালন কর্মসূচি। 



        একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই ঘটা করে পালিত হয়  নানা অনুষ্ঠান। মঙ্গলবার মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বসিরহাট মহাকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক রমা রানী দপ্তর উদ্যোগে তথ্য দপ্তরে ভাষা শহীদ বৃদ্ধিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত অতিথিরা। ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তপন বিশ্বাস ও তার সঙ্গীরা। এছাড়াও কবিতা পাঠ করেন ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে, আব্দুল্লাহ সাহাজি, শিক্ষক মহাদেব পাত্র সহ বিশিষ্ট অতিথিরা। তথ্য সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবী মনোজ মল্লিক মহাশয়।

         এদিনই বসিরহাট সূর্যকান্ত পার্কে ভাষা দিবস উদযাপনের বন্দোবস্ত করা হয়েছিল বসিরহাট পৌরসভার পক্ষ থেকে। সূর্যকান্ত পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য ও মাল্য দানের মধ্যে দিয়ে ভাষা দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ বসিরহাট পৌরসভার কাউন্সিলররা।

         ভাষা দিবসের দিনে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্য দিয়ে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বসিরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে। এদিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছিল।


পথ নিরাপত্তার বিষয়ের উপরে বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে ছোটদের তুলির টানে। এছাড়াও পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষ্যে একটি পথনাটিকা মঞ্চস্থ করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। 


বসিরহাটের স্বপ্ন সৃজনী নাট্য সংস্থার কলা কৌশলীদের অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে পথ নিরাপত্তার বিষয়গুলি। সেই সঙ্গে পথ চলতি হেলমেট বিহীন মোটর বাইক চালকদের মধ্যে বিলি করা হয় হেলমেট। উপস্থিত ছিলেন বসিরহাট থানার আইসি সুরেন্দর সিং, ট্রাফিক ওসি সুশান্ত দাস প্রমূখ। 

 


         আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইছামতি সংবাদ দফতরেও মঙ্গলবার সকালে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। শহীদ বেদীতে মাল্যদান করেন স্থানীয় কাউন্সিলর যথিকা রায়। এছাড়াও শহীদবাদীতে পুষ্পার্ঘ্য প্রদান করেন কবি কমল কুমার সাহা, কবি মাধবী বন্দোপাধ্যায়, নাট্যকর্মী কমল কুমার পাল, আব্দুল্লাহ সাহাজি, মনোজ মল্লিক, পত্রিকার সম্পাদক পরিমল দে, সুচরিতা দে, বিশাল দে, পানিতা দে প্রমূখ। পত্রিকা দফতরে ঘরোয়া অনুষ্ঠানে কবিতা পাঠ ও গানের মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।



        সোমবার মধ্যরাত থেকে শুরু হয় বসিরহাট শহরে মাতৃভাষা দিবস উদযাপন। রাত এগারোটা নাগাদ বসিরহাট সূর্যকান্ত পার্কে শহীদ বেদীতে মাতৃভাষা দিবস উদযাপন কর্মসূচি শুরু করে স্বপ্ন সৃজনী নাট্য সংস্থার পক্ষ থেকে। গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে উদযাপিত হয় মধ্যরাতের এই কর্মসূচি।


       একইভাবে মাঝ রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন করা হয় শ্রাবস্তি ও ভাষাচর্যা পরিষদের উদ্যোগে। ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত বারোটা এক মিনিট, তখনই বসিরহাট টাউনহলের সামনে থেকে শুরু হয় মোমবাতি মিছিল। মোমবাতি হাতে ইটিন্ডা রোড ধরে মিছিল করে সূর্যকান্ত পার্কে পৌঁছান সকলে। সেখানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির সাথে কবিতা পাঠ ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয় ভাষা দিবস।



      মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য। এদিন টাকিতে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন সংগঠনের সদস্যরা। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য প্রদানের পাশাপাশি নাচ গান আবৃত্তি দিয়ে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান



       বসিরহাট হরিমোহন দালাল প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভাষা দিবস। নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র ছাত্রীরা। প্রধান শিক্ষক তারক নাথ দে মহাশয়ের উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমরেশ মন্ডল। 

জন পড়েছেন

1/Post a Comment/Comments

  1. খুব ভালো খবর। আমরা হারিয়ে গেছি।

    ReplyDelete

Post a Comment

বিজ্ঞাপন

বিজ্ঞাপন