শিশু নাট্যোৎসবের মধ্য দিয়ে প্রকৃতি বাঁচানোর আবেদন

শিশু নাট্যোৎসবের মধ্য দিয়ে প্রকৃতি বাঁচানোর আবেদন




ইছামতি সংবাদ, বসিরহাট, ২৬ মার্চ : বিশ্ব নাট্য(Theater)  দিবসের ঠিক প্রাক মুহূর্তে এক নাট্য সন্ধ্যার আয়োজন করা হয়েছিল একটি প্রযোজনা নাট্য গোষ্ঠীর উদ্যোগে। সন্ধ্যাকালীন নাট্য উৎসবে মঞ্চস্থ হয় চার-চারটি নাটক। ছিল নাটকের সেমিনার। 


         ২৭ মার্চ সোমবার বিশ্ব নাট্য দিবস। তার আগের দিন রবিবার সন্ধ্যায় জিরাকপুরে 'বিশ্ব নাট্য দিবসের (World theater day) আঙিনায় কচিকাঁচাদের থিয়েটার' শিরোনামে একটি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল একটি প্রযোজনার উদ্যোগে। নাট্য উৎসবের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন বসিরহাট 'স্বপ্নসৃজনী' নাট্য সংস্থার নাট্য নির্দেশক কমল পাল, 'দোসর' নাট্য সংস্থার নির্দেশক রঞ্জিত অধিকারী, টাকি 'আমরা অমলকান্তি'র সভাপতি বিধান মন্ডল, 'মহুয়া নাট্য সংস্থার' নির্দেশক অরবিন্দ সরকার ও ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে। বিশ্ব নাট্য দিবসের প্রাক্কালে এদিনের নাট্য সন্ধ্যায় মঞ্চস্থ হয় 'সাজা',  'একটি সবুজের মৃত্যু', 'জনগন' ও 'ছাত্রের পরীক্ষা' মোট চারটি শিশুদের নাটক মঞ্চস্থ করা হয়। এদিনের চারটি নাটকের মধ্য দিয়ে একাধিক সামাজিক (Social) বর্তা উঠে আসে শিশুদের অভিনয়ে। নাট্য উৎসবের মঞ্চ থেকে 'ছাত্র জীবনে থিয়েটারের ভূমিকা' শিরোনামে সেমিনারে অংশ নেন উদ্বোধন মঞ্চে উপস্থিত অতিথিরা। একেবারে শেষে নাটকের গান পরিবেশনা করেন অসিত দাস ও লাল্টু দাস। এদিনের অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে মূলত ছাত্র-ছাত্রীদের মধ্যে ছেলেবেলা থেকেই নাটকের প্রতি ভালবাসা তৈরী করতে এই ধরনের উদ্যোগ বলে জানান একটি প্রযোজনার নাট্য নির্দেশক ভাস্কর পাল মহাশয়। 


          

জন পড়েছেন

4/Post a Comment/Comments

  1. দারুন, এমন উদ্দেশ্য ও উদ্যগ কে সাধুবাদ জানাই।

    ReplyDelete
  2. বসিরহাট দোসর

    ReplyDelete

Post a Comment

বিজ্ঞাপন

বিজ্ঞাপন