শিক্ষা ও চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিজ্ঞান মনস্ক যৌথ মঞ্চের প্রচার অভিযান

শিক্ষা ও চিকিৎসা শাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিজ্ঞান মনস্ক যৌথ মঞ্চের প্রচার অভিযান




ইছামতি সংবাদ, বসিরহাট, ২ এপ্রিল : শিক্ষা  ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র ও চিকিৎসাতে মেডিকেল অস্ট্রলজির অন্তর্ভুক্তি করানোর প্রতিবাদে রবিবার বসিরহাট শহর জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বসিরহাটের বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থা ও জ্যোতিষ ও জ্যোতিষ শাস্ত্র বিরোধী প্রচার মঞ্চের সদস্যরা। 

 

 


        কেন্দ্র সরকার অবৈজ্ঞানিকভাবে শিক্ষা ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র ও মেডিকেল অস্ট্রলজির প্রবেশ ঘটানোর চেষ্টা করছে, এমনই অভিযোগ তুলে রবিবার বসিরহাট ময়লাখোলা থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন বিজ্ঞান কর্মীরা। বসিরহাট ময়লাখোলা থেকে মিছিল করে বসিরহাট কলেজ পর্যন্ত যায় বিজ্ঞান কর্মীদের প্রতিবাদ মিছিল। মিছিলের পাশাপাশি ময়লাখোলা, চৌমাথা, ত্রিমনি ও কলেজ সম্মুখে পথ সভাও সংঘটিত করেন তারা। জ্যোতিষ শাস্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় এলাকায় পোস্টারিং ও করতে দেখা যায় বিজ্ঞান কর্মীদের। উপস্থিত ছিলেন বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার সম্পাদক মলয় মন্ডল, জ্যোতিষ ও জ্যোতিষ শাস্ত্র বিরোধী প্রচার মঞ্চের সদস্য প্রবীর ব্যানার্জি, বরুণ পাল সহ যৌথ মঞ্চের সদস্যরা। মূলত বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার আহবানে এদিন প্রতিবাদ মিছিল সংঘটিত হয় বসিরহাটে।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন